Tuesday, November 27, 2012

Set all your favrouit wallpaer at a time like Windows7 by your nokia (s40) phone._[ Windows7 এর মতো নোকিয়া মোবাইল দিয়ে আপনার পছন্দের সব ওয়ালপেপার দিন একসাথে]


Windows7 এর মতো  নোকিয়া মোবাইল দিয়ে আপনার পছন্দের সব ওয়ালপেপার দিন একসাথে ঃ

আসসাল্মুয়ালাইকুম , কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন । আজকে আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করব যার মাধমে আপনি আপনার পছন্দের সকল ওয়ালপেপার একসাথে আপনার মোবাইল এর ওয়ালপেপার হিসাবে সেট করতে পারবেন । এ জন্য আপনার লাগবে থিম ব্যবহার করা যায় এরকম একটি নোকিয়া সেট । এটা অনেকটা উইন্ডোজ -৭ এ যেমন অনেক গুলো ওয়ালপেপার এক সাথে সেট করলে একটার পর একটা আসে তেমন । প্রথমে আপনার মোবাইলে একটি নতুন ফোল্ডার খুলুন । এবার আপনার পছন্দের সব ছবি ঐ নতুন ফোল্ডার এ রাখুন । এখন মোবাইলের SETTING এ যান । সেখান থেকে DISPLAY SETTING এ গিয়ে WALLPAPER এ যান । WALLPAPER CLICK করলে ৫ টা  OPTION আসবে , IMAGE  , SLIDE SET , OPEN CAMERA , GRAPHIC DOWNLOADS , ­ADJUST IMAGE .  এখন এখান থেকে , SLIDE SET এ CLICK করুন । দেখবেন ফোল্ডার সিলেক্ট করতে বলবে । এবার আপনের সেই নতুন ফোল্ডারটা সিলেক্ট করে দিন । কাজ শেষ । এখন দেখবেন কিছু সময় পর পর ওয়ালপেপার পরিবর্তন হচ্ছে । কি মজা না ? সবাই ভাল থাকুন । ধন্যবাদ সবাইকে ।

No comments:

Post a Comment